
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে নিখোঁজের ১৯ দিন পর মরিয়ম (১৪) নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের একটি ডোবা থেকে দেহ এবং আজ শনিবার সকালে মাথা ও হাত উদ্ধার করা হয়।
স্কুলছাত্রী মরিয়ম জয়নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামের কাঠমিস্ত্রি কবির হাওলাদারের মেয়ে ও পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। ৭ জুলাই সকাল ৯টার দিকে বিদ্যালয়ের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মরিয়ম নিখোঁজ হয় বলে জানান পরিবারের সদস্যরা।
এ ঘটনায় পুলিশ শাহিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ৭ জুলাই মরিয়ম পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নেয়। সে বাড়িতে ফিরে না আসায় তার বাবা কবির হাওলাদার বিভিন্ন স্থানে খোঁজ নেন। খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে কবির হাওলাদার ৮ জুলাই কাজিরহাট থানায় একটি জিডি করেন।
২৫ জুলাই বিকেল ৫টার দিকে জয়নগর এলাকার মিরাজ ব্যাপারীর পরিত্যক্ত ঘরের পেছনে একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ মাথা ও হাতবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করে কবির হাওলাদারকে খবর দেয়। স্কুলের পোশাক দেখে তিনি মেয়ের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় কবির হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কাজিরহাট থানায় একটি মামলা করেন। পরে শনিবার সকালে ওই ডোবা থেকে মাথা ও হাত উদ্ধার করা হয়।
কবির হাওলাদার জানান, স্কুল থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তার মেয়েকে অপহরণ করে হত্যা করেছে এবং লাশ গুম করতে নির্জন ডোবায় ফেলে দিয়েছে।
এ ব্যাপারে কাজিরহাট থানার ওসি বলেন, নিখোঁজের ১৯ দিন পর স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শাহিন নামের একজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে