
বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুম করার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আজ সোমবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন কবীর আকন ও জব্বার ব্যাপারী। তাঁরা হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। তাঁদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মোখলেসুর রহমান বাচ্চু জানান, ২০১৮ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার একটি গ্রামে ওই তরুণীকে অপহরণের পর ধর্ষণ করেন আসামিরা। পরে তাঁকে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়। পুলিশ খাল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই তরুণীর মা থানায় মামলা করেন। পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালতে ১৮ জনের সাক্ষ্য দেন। দুজনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২১ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৩ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে