
বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ বলেছেন, ‘ঈগল মার্কাই নৌকা, আর নৌকা মার্কাই ঈগল। আজ বৃহস্পতিবার সকালে হিজলায় এক নির্বাচনী আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
দলীয় নেতা-কর্মীদের নিয়ে আজ বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারে বের হন পংকজ নাথ। উপজেলার বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে ঈগল মার্কার সমর্থনে প্রচারে নামেন তিনি। বঙ্গবন্ধু ম্যুরালে সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর হয়ে খুন্না বাজার ডাকবাংলোতে গিয়ে শেষ হয়। তখন স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে আলোচনা সভা করেন করেন তিনি।
পংকজ নাথ এ সময় বলেন, ‘যখন নৌকা প্রতীকের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে এসেছি। তাই আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট চাই। ঈগল মার্কাই নৌকা, আর নৌকা মার্কাই ঈগল।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান প্রমুখ।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে