বরিশালের হিজলায় গভীর রাতে মালিককে মারধর করে নদীতে ফেলে ট্রলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে হিজলা-মুলাদী উপজেলার সীমান্তবর্তী নয়াভাঙনী নদীর জামতলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত ট্রলারচালক সাইদুল সরদার পত্তনীভাঙা গ্রামের মৃত শুক্কুর সরদারের ছেলে। ট্রলারটি তার উপার্জনের একমাত্র অবলম্বন ছিল বলে জানান তিনি। এ ঘটনায় সাইদুল সরদার বাদী হয়ে আজ মঙ্গলবার বিকেলে হিজলা থানায় একটি মামলা করেছেন। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাইদুল সরদার জানান, কয়েক মাস আগে সাড়ে ৮ লাখ টাকা দিয়ে একটি ট্রলার কেনেন তিনি। ট্রলারে হিজলা ও মুলাদীর ব্যবসায়ী ও খামারিদের গরু-ছাগল বিভিন্ন বাজারে আনা-নেওয়া করতেন। গতকাল দিবাগত রাতে নয়াভাঙনী নদীর পত্তনীভাঙা পুরোনো লঞ্চঘাটের জামতলা এলাকায় ট্রলার বেঁধে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে চার-পাঁচজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ ট্রলারে উঠে তাঁকে মারধর করে নদীতে ফেলে দিয়ে ট্রলার নিয়ে চলে যায়। পরে তাঁর ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হিজলা থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ট্রলারটি উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৭ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে