
আত্মগোপনে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর পৈতৃক বাড়ির প্রবেশপথের গেট খুলে ফেলল বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নিয়মবহির্ভূতভাবে গেট স্থাপনের অভিযোগে আজ মঙ্গলবার বিকেলে সেটি খুলে নেয় বিসিসি। নানকের পরিবারের দাবি, নিজস্ব জমির সড়কে তারা গেটটি স্থাপন করেছিল।
জানা গেছে, নগরের ১৮ নম্বর ওয়ার্ড বটতলা এলাকায় আদম আলী হাজি সড়কে নানকের পৈতৃক নিবাস। সেখানে তাঁদের পরিবারের যৌথ মালিকানায় বহুতল ভবন রয়েছে। ভবনে যেতে ৮ ফুট প্রশস্ত একটি সড়ক রয়েছে। নানকদের ভবনের পর অন্যদের মালিকানাধীন আরও কয়েকটি ভবন ও প্লট রয়েছে।
নানকের প্রতিবেশী আব্দুল মালেক মুন্সী নামে জানান, সড়কটি সব মালিকের দেওয়া জমিতে করা হয়েছিল। নানকের ভাই নাসির উদ্দিন লিটু আওয়ামী লীগের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে সড়কের মুখে গেট লাগান। নানকের পরিবারের ইচ্ছেমতো গেট খোলা ও বন্ধ করা হতো। এতে অন্য পরিবারগুলো ভোগান্তিতে পড়ে। সম্প্রতি তারা বিসিসিতে অভিযোগ দেয়। অবশ্য নানকের বাড়ির তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ জানান, ৮ ফুট প্রশস্ত সড়কটি নানকের পারিবারিক জমিতে করা হয়েছে। এরপরের প্লটমালিকদের বিকল্প সড়ক রয়েছে। ৫ আগস্টে ক্ষমতার পরিবর্তনের সুযোগ নিয়ে ওসব মালিকেরা সিটি করপোরেশনকে ব্যবহার করে গেট ভেঙে দিয়েছেন।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর তাঁরা মাপজোখ করে দেখেছেন যে বিসিসির জমিতে গেটটি স্থাপন করা হয়েছে। এ জন্য গেটটি অপসারণ করা হয়েছে।

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে কে এম মাহমুদুল হাসান (৪২) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে ভাষানটেক থানায় কর্মরত ছিলেন।
৬ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করা হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ঘটনায় প্রতিবাদলিপি প্রকাশ করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি।
৭ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া গতকাল রোববার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। অভিযোগে পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের
৩২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন
৩৭ মিনিট আগে