
বরিশালের বানারীপাড়ায় রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক করতে গিয়ে প্রতিপক্ষের মারধরে ইউনিয়ন কৃষক দল নেতা আব্দুল লতিফ (৫৫) নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দকাঠি ইউনিয়নের করফাঘর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত লতিফ সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক। এদিকে কৃষকদল নেতা লতিফ হত্যার প্রতিবাদে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন।
বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা জানান, আছরের নামাজ পড়ে কৃষক দল নেতা আব্দুল লতিফ করফাঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন। এ সময় রাজনৈতিক বিষয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মী দেলোয়ার ঘরামীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে দেলোয়ার ঘরামী সজোরে আব্দুল লতিফের কানে চড় দেন। এতে তিনি নিচে পড়ে যান। এ সময় সেখানে থাকা দেলোয়ার ঘরামীর জামাতা তুহিনসহ ৭-৮ জন এসে আব্দুল লতিফকে মারধর করেন।
স্থানীয় জনতা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক আব্দুল লতিফকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বানারীপাড়া উপজেলা বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাঁরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) শতদল মজুমদার জানান, রাজনৈতিক বিষয় নিয়ে তর্কের মধ্যে মারধরে একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে