
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, ‘আমরা চেয়েছিলাম নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম হবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং করা হলো।’
আজ রোববার জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী শাখা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পারওয়ার বলেন, ‘তারা (বিএনপি) জুলাই আন্দোলন মানে না। ইনশা আল্লাহ, আগামী দিনে পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব নির্বাচনে আমরা অংশ নেব।’
তিনি বলেন, ‘বরকতের বাংলাদেশ চাইলে ইমান শক্ত করতে হবে। কিসের র্যাব, কিসের পুলিশ। দেশে বরকত হলে কিছুই লাগে না।’ পরে তিনি কোরআন ও তাকওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘জনগণের ভোটের রায়ে কারচুপি করা হয়েছে। এ অবস্থায় বরিশালকে জামায়াতে ইসলামীর দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে।’
মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মো. বাবরের সভাপতিত্বে মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু প্রমুখ।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে