বরিশালের মেহেন্দিগঞ্জে আরিফ জমাদ্দার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চরডউয়া গ্রামে এ ঘটনা ঘটে। কোপানোর পর বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে আরিফের মৃত্যু হয়।
আরিফ জমাদ্দার চরডউয়া গ্রামের জলিল জমাদ্দারের ছেলে। মেহেন্দিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আরিফুর হোসেন রাত ১১টার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, ইউপি নির্বাচন এবং চর নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আরিফকে কোপানো হয়। মুদী দোকানি আরিফ তখন তার দোকানে বসা ছিল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। নিহত আরিফের ভাই জসিম জমাদ্দারকে এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলে কথা বলতে চাননি।
মেহেন্দীগঞ্জ থানার এসআই আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চর আলিমাবাদ মেহেন্দিগঞ্জের একটি বিচ্ছিন্ন দুর্গম এলাকা। সেখানে আরিফ জমাদ্দার নামে একজনকে কুপিয়ে হত্যার কথা জেনেছেন। প্রতিবেশি কাশেম ও তার ছেলেরা এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগও দেয়নি।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে