
ঈদুল ফিতরে রাজধানী থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল রায়হান সরদার (১৬) নামের এক স্কুলছাত্র। সে চাচাতো ভাইদের সঙ্গে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল আটিপাড়া গ্রামের সন্ধ্যা নদীর এম এ মেজর জলিল সেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে এবং ঢাকার একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রায়হান চাচাতো ভাইসহ ১০-১২ জনের সঙ্গে নদীতে গোসল করতে নামে। সে সাঁতার না জানায় অন্যরা রায়হানকে নজরে রেখে গোসল করছিল। গোসল শেষে সবাই নদী তীরে উঠে এলেও রায়হান অনুপস্থিত থাকায় ভাইয়েরা নদীতে খোঁজ শুরু করে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও রোড বাজার এলাকার মান্নান ইসলামের ছেলে আশিক হাসান (২৮) এবং একই এলাকার রিকিসেক...
১ সেকেন্ড আগে
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তদের কক্ষে যান। এ সময় দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত সোহেল রানা (৩০)।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্রায় তিন মাস ধরে হরমুজ প্রণালি পারের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। গত ঈদুল ফিতর জাহাজে কেটেছে তাঁদের। ঈদুল আজহাও জাহাজেই কাটানোর আশঙ্কা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে