
বরিশাল নৌবন্দর ভবনের ভেতর থেকে আজ রোববার দুপুরে হিজলা উপজেলার একটি লঞ্চঘাট ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের পরিচয় দিয়ে দরপত্র ছিনতাই করা হয় বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
নৌবন্দর ভবনে আসা লোকজন সূত্রে জানা গেছে, হিজলার বাবুগঞ্জ লঞ্চঘাটের ইজারার দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ রোববার বেলা ১টা। ১০ মিনিট আগে ১২টা ৫০ মিনিটে দরপত্র জমা দিতে যাচ্ছিলেন নয়ন মিয়া নামের এক ব্যক্তি। তিনি মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি কালু ঢালীর দরপত্রটি জমা দিতে যান।
নয়ন মিয়া বলেন, নৌ ভবনের দ্বিতীয় তলায় দরপত্র জমা দেওয়ার কক্ষে ঢোকার সময়ে ৪ জন যুবক এসে দরপত্রটি ছিনিয়ে নেয়। জিজ্ঞাসা করলে তারা জানান, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান ভাইয়ের নির্দেশে দরপত্র নিয়ে যাচ্ছেন।
অভিযোগের বিষয়ে জাহান বলেন, আমি আদালতে ছিলাম। আমার কোনো লোক সেখানে যায়নি বা আমি কাউকে পাঠাইনি। কে বা কারা আমার নাম ব্যবহার করে এ কাজ করছে।
জানা গেছে, ওই লঞ্চঘাট ইজারার জন্য মোট তিনটি দরপত্র বিক্রি হয়েছিল। ধুলখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সগির আহমেদ ও একই ইউনিয়নের বিএনপি নেতা জাকির হোসেনের দরপত্র জমা পড়েছে।
ছিনতাইয়ের হওয়ার বিষয়ে বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, জামাল ঢালী নামের হিজলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিনতাই হওয়ার কথা তাঁকে জানিয়েছেন। তিনি বলেন, তাৎক্ষণিক জানালে প্রশাসনের সাহায্য ওই ব্যক্তি নিতে পারতেন।

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
৭ মিনিট আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
৯ মিনিট আগে
গাজীপুরে মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে অবৈধ পাঁচটি বাজার। মহাসড়কের ফুটপাত ও লেন জবরদখল করে এগুলো গড়ে তোলা হয়েছে। এতে বাড়ছে যানজট। ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলকারী শত শত পরিবহনের হাজার হাজার যাত্রী। তবে অবৈধ এসব বাজার উচ্ছেদ না করে প্রশাসনের পক্ষে দেওয়া হচ্ছে ইজারা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলের ট্যাংকারে অবৈধভাবে মজুত করা প্রায় ২০ লাখ টাকার জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির...
১ ঘণ্টা আগে