
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঝাড়ুমিছিল হয়েছে। দুদিন আগে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয়দের বিরুদ্ধে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগ করেছিলেন ফুয়াদ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বুধবার এ ঝাড়ুমিছিল হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে ‘মীরগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে মিছিলে শতাধিক নারী ঝাড়ু হাতে অংশ নেন। তাঁরা লোহালিয়া গ্রাম থেকে মিছিল শুরু করে মীরগঞ্জ বাজারে যান। সেখানে সমাবেশে করেন।
সমাবেশে বক্তারা বলেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বাবুগঞ্জের স্থানীয় জনগণকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। তাঁর বিচার হওয়া উচিত।
উল্লেখ্য, গত রোববার বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খাঁ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই উপদেষ্টা। অনুষ্ঠান শেষে ফুয়াদ গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বলেন, রাজনৈতিক ছদ্মাবরণে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাওয়া হচ্ছে। তবে তিনি কোনো দলের নামপরিচয় উল্লেখ করেননি। এরপরই উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা তাঁকে ধাওয়া দেয়।

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও রোড বাজার এলাকার মান্নান ইসলামের ছেলে আশিক হাসান (২৮) এবং একই এলাকার রিকিসেক...
১ মিনিট আগে
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তদের কক্ষে যান। এ সময় দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত সোহেল রানা (৩০)।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্রায় তিন মাস ধরে হরমুজ প্রণালি পারের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। গত ঈদুল ফিতর জাহাজে কেটেছে তাঁদের। ঈদুল আজহাও জাহাজেই কাটানোর আশঙ্কা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে