বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যর স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত সেনাসদস্যসহ তাঁর শিশুসন্তানকে বরিশাল সিএমএইচে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দুধল মৌ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক সেনাসদস্য মো. বুলবুল ও তাঁর চার মাসের শিশুসন্তান গুরুতর আহত হন এবং স্ত্রী হোসনে আরা ঘটনাস্থলেই মারা যান। আহত সেনাসদস্য বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরালে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে সেনাসদস্য মোটরসাইকেলে করে সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। তখন পটুয়াখালী থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হওয়া সাকুরা পরিবহন বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সেনাসদস্যর স্ত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সেনাসদস্য ও তাঁর সন্তানকে সিএমএইচে নেওয়া হয়। দুর্ঘটনার পর বাস রাস্তার মাঝে রেখে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন।
সাকুরার সেনানিবাস কাউন্টারের কর্মকর্তা মো. মিলন জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের সেনানিবাসে নেওয়া হয়। সেখানে সেনাসদস্যর স্ত্রী মারা গেছেন। সেনাসদস্য ও তাঁর সন্তানকে লাইফ সাপোর্টে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে গেছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় সেনাসদস্য ও তাঁর সন্তানকে ঢাকা নেওয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে।
অপরদিকে একই দিন রাত ১০টার দিকে বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ফয়সাল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত ফয়সাল উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষিজমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য...
১৪ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
২ ঘণ্টা আগে