মাদক সেবনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক শাহাবুদ্দিনকে গত ৭ সেপ্টেম্বর ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। অর্ধশত শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাস কর্তৃপক্ষ তাঁর সিট বাতিল করে।
তবে সিট বাতিল হওয়ার ১৫ দিন পরে শাহাবুদ্দিনের পক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে একদল শিক্ষার্থী।
রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাঁদের দাবি, শাহাবুদ্দিন মাদকসেবী নন। তার সিট পুনর্বহাল করতে হবে।
শাহাবুদ্দিন সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি অশ্বিনী কুমার ছাত্রাবাসের বি–ব্লকের ৩১৫ নং কক্ষের আবাসিক ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের অন্যতম সমন্বয়ক তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, হলে দখল ও অবাধে মাদক সেবন চলত। শাহাবুদ্দিন মিয়া তাতে বাধা দিলে মাদকসেবীরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়। এরপর তাঁর বিরুদ্ধে কলেজ প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে তাঁকে হল থেকে বহিষ্কার করে। ছাত্রাবাস সুপার শাহাবুদ্দিনের চেহারা দেখে নিশ্চিত হয়েছেন যে তিনি মাদকসেবী! এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। শাহাবুদ্দিন মিয়া যে মাদকসেবী নন তা ডোপ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। তাই অবিলম্বে শাহাবুদ্দিন মিয়ার ছাত্রাবাসের বরাদ্দকৃত সিট পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।
অভিযুক্ত শাহাবুদ্দিন মিয়া বলেন, বেআইনিভাবে তার সিট বাতিল করা হয়েছে। তিনি মাদকসেবী নন, বিষয়টি প্রমাণ করার জন্য ডোপ টেস্ট করেছেন। যেখানে স্পষ্ট প্রমাণিত হয়েছে তিনি মাদকসেবী নন। বিষয়টি ছাত্রাবাস সুপার এবং কলেজ অধ্যক্ষকে জানানো হয়েছে। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য সময় চেয়েছেন।
এ ব্যাপারে অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান বলেন, এ বিষয়টি নিয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে আলোচনা চলছে।

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে মারধর ও জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হাফিজুর রহমান মানিক হোসেন নামের ওই ব্যক্তিকে আজ দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
৮ মিনিট আগে
ফসলি জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় রাজশাহীর মোহনপুর উপজেলায় এক্সকাভেটর যন্ত্রে (ভেকু) পিষে আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৭ ডিসেম্বর
৩০ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা সূচিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৪ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় জিন্নাত আরা বেগম (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে স্বামীর বসতঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে