
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এ তথ্য জানান।
২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মচারী মাহফুজ আলম শ্রাবণ। ওই দিন দুপুর আড়াইটার দিকে মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মাঝের রাস্তায় তিনি গুলিবিদ্ধ হন। গুলিটি শ্রাবণের বুকের বাম পাশে লাগে। গুলিবিদ্ধ শ্রাবণকে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত বছর ২০ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থেকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর থেকে বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে মোটর সাইকেলে এসে দুই হেলমেটধারী দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এ গুলির ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
বইমেলার ১৩তম দিন গতকাল মঙ্গলবার হাজার ছাড়াল এবার প্রকাশিত বইয়ের সংখ্যা। বিগত মেলাগুলোতে হাজার পূর্ণ হতো প্রথম সপ্তাহান্তেই। বাংলা একাডেমির তথ্যকেন্দ্র বলছে, গতকাল পর্যন্ত মোট বই বেরিয়েছে ১ হাজার ১৪২টি। এর মধ্যে প্রবন্ধের বই মাত্র ৩৮টি। যদিও সব বই প্রকাশকেরা তথ্যকেন্দ্রে পাঠান না।
১ ঘণ্টা আগে
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৮ মার্চ লঞ্চের কেবিনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও বিএনপির...
২ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় মায়ের হত্যাকারীর বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায় আছিয়ার চার বছরের শিশুসন্তান মো. রফিকুল ইসলামকে।
২ ঘণ্টা আগে