
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম। তিনি জানান, টেকনাফ উপজেলা কার্যালয়ে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
টেকনাফ সীমান্ত এলাকায় হোয়াইক্যং ইউনিয়নের শিশু আফনান গুলিবিদ্ধ হয় এবং যুবক মো. হানিফ নাফ নদীতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু আফনানের পরিবারকে ৫০ হাজার টাকা এবং মো. হানিফের পরিবারকে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ ছাড়াও জেলা পরিষদের পক্ষ থেকে উভয় পরিবারকে আরও ৩০ হাজার টাকা করে সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।

সকালে হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন ওই তরুণী।
১২ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে...
১৮ মিনিট আগে
পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক মো. সজিব (২৫)। কিন্তু প্রবাসে গিয়ে আর ঘরে ফেরা হলো না তাঁর। গতকাল রোববার (৪ অক্টোবর) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশে থাকা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া...
৩৬ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
১ ঘণ্টা আগে