
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাহাজে চাঁদাবাজি করার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আজ রোববার দুপুরে উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জসংলগ্ন মেঘনা নদীতে জাহাজে চাঁদাবাজির সময় তাঁদের আটক করে নৌ পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের হানিফ (২৬), আকবর মাঝি (৩৯) ও খোকন মাঝি (৫২)।
আজ ২টার দিকে মেঘনা নদীতে জাহাজপ্রতি দুই হাজার টাকা করে চাঁদা উত্তোলন করার খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। তখন জাহাজে চাঁদাবাজি করার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন।
জানা গেছে, মেঘনা নদীতে প্রতিদিন একটি সিন্ডিকেট চক্র জাহাজে চাঁদাবাজি করে আসছে। তাদের চাঁদা না দিলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মালামালসহ নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, ‘জাহাজে চাঁদাবাজিকালে তিনজনকে আটক করি। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
১১ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
২ ঘণ্টা আগে