
বরিশালের মুলাদীতে মাটির চুলা থেকে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই গ্রামের নিয়াজ ফকিরের ছেলে জাহিদ হোসেন ও মেহেদী হাসান।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে জাহিদ হোসেনের মা রান্নাঘরে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করছিলেন। রান্না বসিয়ে রেখে তিনি পাশের একটি বিলে গরু দেখতে যান। এ সময় চুলা থেকে আগুন ছিটকে পাশে রাখা শুকনো পাটখড়িতে লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় স্থানীয়রা চেষ্টা করেও নেভাতে ব্যর্থ হন।
এ ছাড়া গ্রামের পাশের নদী পার হতে না পেরে মুলাদী ফায়ার সার্ভিস সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।
ক্ষতিগ্রস্ত জাহিদ হোসেন বলেন, ‘আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। চুলা থেকে আগুন লেগে মুহূর্তেই আমাদের দুই ভাইয়ের ঘর পুড়ে গেল। কিছুই রক্ষা করতে পারলাম না। আমাদের থাকার মতো জায়গাও আর রইল না।’
ক্ষতিগ্রস্তদের দাবি, দুটি বসতঘরে নগদ দেড় লাখ টাকা, স্বর্ণালংকার, ১২ মন পাট এবং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্রসহ পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য শায়লা শারমিন মিম্মু জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের সহায়তার জন্য বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। স্থানীয়রাও ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে।

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ের একটি কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় পুরোনো একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত পদ্মার ঘাট এলাকা থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ মজুতের অপরাধে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৪০ মিনিট আগে
মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বিপ্লব হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের মোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত স্কুলছাত্রীর ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছ
১ ঘণ্টা আগে