বরিশালের বানারীপাড়া উপজেলায় যৌতুক না পেয়ে স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহত চম্পার (২২) স্বামী সুমন ব্যাপারী দুই বছরের মেয়েকে নিয়ে পলাতক রয়েছেন। উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।
গতকাল রোববার রাত ১১টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চম্পার লাশ উদ্ধার করে পুলিশ। আজ সোমবার ময়নাতদন্তের জন্য চম্পার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে বাদ আসর জানাজা শেষে উপজেলার মহিষাপোতা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
নিহত চম্পা উপজেলার মহিষাপোতা গ্রামের আনোয়ার মল্লিকের মেয়ে ও উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মণকাঠি গ্রামে সুমন বেপারীর স্ত্রী। চম্পার পরিবার বানারীপাড়া পৌর শহরের এক নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন।
চম্পার শ্বশুর তৈয়ব আলী ব্যাপারী ও শাশুড়ি আলেয়া বেগম জানান, চম্পা ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন।
অপর দিকে চম্পার স্বজনদের দাবি, চম্পাকে মারধর করে হত্যার পরে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় চম্পার মা রেবা বেগম বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
চম্পার বাবা-মা ও ভাইসহ স্বজনদের অভিযোগ, জামাতা সুমন বেপারী ব্রাক্ষ্মণকাঠি গ্রামে সম্প্রতি ৬ শতক জমি ক্রয় করে। ওই জমি কিনতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়ে পড়ায় তা পরিশোধের জন্য চম্পাকে তাঁর বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। মেয়ের সুখের কথা ভেবে তাঁর বাবা-মা সমিতি থেকে ঋণ নিয়ে জামাইকে ১৫ হাজার টাকা দেন। এতেও সুমন সন্তষ্ট না হয়ে স্ত্রীর কাছে আরও টাকা দাবি করেন। এ নিয়ে তাঁদের সংসারে কলহ সৃষ্টি হয়।
সুমন টাকার দাবিতে গালাগালিসহ স্ত্রীকে নানাভাবে মানসিক ও শারিরীক নির্যাতন শুরু করেন। গত ৮–৯ দিন আগে চম্পা তার শিশু কন্যাকে নিয়ে বানারীপাড়া পৌর শহরের এক নম্বর ওয়ার্ডে তাঁর বাবা আনোয়ার মল্লিকের বাড়িতে এসে ওঠেন। গতকাল রোববার সন্ধ্যায় সুমন শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে যেতে চাইলে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এ সময় সুমন স্ত্রী চম্পাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করতে তেড়ে গেলে শ্বশুর-শাশুড়ি তাঁকে বাধা দেন। পরে সুমন তাঁর বাড়ি ফিরে যান। সন্ধ্যা ৭টার দিকে চম্পা তাঁর দুই বছরের শিশু কন্যা তানহাকে নিয়ে উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মণকাঠি গ্রামে স্বামীর বাড়ি ফিরে যান।
সেখানে যাওয়ার পরে তাঁদের মধ্যে পুনরায় ঝগড়া হয়। ওই দিন রাত ১০টার দিকে চম্পাকে অচেতন অবস্থায় তাঁর শাশুড়িসহ প্রতিবেশীরা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনার পর থেকে শিশু সন্তান নিয়ে পলাতক আছে সুমন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী আব্দুল রহমান বলেন, মৃত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে