
বরিশালের মুলাদীতে পৌর এলাকায় দীর্ঘদিনের ত্রুটিপূর্ণ একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পুরো এলাকা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুলাদী পৌরসভার রেইনট্রিতলা এলাকায় ওয়ালটন ও মার্সেল শোরুমের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী মার্সেল ইলেকট্রনিকসের মালিক নিজাম উদ্দীন রাড়ী জানান, রেইনট্রিতলা এলাকার মার্সেল ইলেকট্রনিকস দোকানের ওপরে থাকা ওই বৈদ্যুতিক ট্রান্সফরমারটিতে দীর্ঘদিন ধরে সংযোগজনিত ত্রুটি ছিল। বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে একাধিকবার জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বিদ্যুৎ বিভাগের এই উদাসীনতা ও অবহেলার কারণেই অবশেষে শুক্রবার সন্ধ্যায় ট্রান্সফরমারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বলে দাবি করেন তিনি।
আগুন লাগার পরপরই রেইনট্রিতলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আশপাশের দোকানদার ও পথচারীরা সাহসিকতার সঙ্গে দ্রুত এগিয়ে আসেন। তাঁরা বিদ্যুৎ বিভাগে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করান এবং নিজেদের দোকানে থাকা গ্যাস সিলিন্ডারের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তীব্র ধোঁয়া ও আগুনের শিখা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের পর মুলাদী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও আগুন নিয়ন্ত্রণে আসার প্রায় এক ঘণ্টা পর তাদের দুটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে স্থানীয়দের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মো. সজিবুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দুটি দল লক্ষ্মীপুর এলাকায় পানিতে পড়া স্কুলছাত্রী উদ্ধারে ব্যস্ত ছিল। পরে সেখান থেকে একটি দল ফিরে রেইনট্রিতলা এলাকায় পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মুলাদী জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. বেলায়েত হোসেন ত্রুটিপূর্ণ ট্রান্সফরমার থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমারে যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, ত্রুটি হতে পারে। আগে থেকে ট্রান্সফরমারটি ত্রুটিপূর্ণ ছিল কি না—এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। দুর্ঘটনার পর শুক্রবার রাতেই ট্রান্সফরমার পরিবর্তন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শনিবার সকালে হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য জানান।
১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে কিছু টাকা, পরিচয়পত্র ও স্মার্টফোন উদ্ধার করা হয়। পরিচয়পত্রে ওই ব্যক্তির নাম মো. মিজান এবং প্রতিষ্ঠান হিসেবে ‘হা-মীম গ্রুপ’ লেখা রয়েছে।
১১ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আহসানুল হক সামিকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আহসানুল হক সামি ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দত্তপাড়া এলাকার শামসুল হকের ছেলে।
১৯ মিনিট আগে
‘আইনশৃঙ্খলা নিয়ে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, মাদককে কীভাবে সমাজ থেকে দূর করা যায়—এসব বিষয়ে কাজ চলছে। সবাই যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে এবং কোনোভাবেই মাদকের সঙ্গে যুক্ত না হয়, সে জন্য খেলাধুলাসহ বিভিন্ন সচেতনতামূলক...
২০ মিনিট আগে