
বরগুনার আমতলীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতেই নিহত হিরন গাজীর স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় আমতলী সদর ইউপি নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন পদপ্রার্থী হলেন আবুল বাশার নয়ন মৃধা ও মোতাহার মৃধা।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাত ১১টার দিকে প্রার্থী আবুল বাশার নয়ন মৃধা তাঁর সমর্থক সোহাগ প্যাদা, ইউসুফ, কাদের সরদার, শহীদ মালাকারসহ ৪০-৪৫ জন পূর্ব মহিষডাঙ্গা গ্রামে ভোটারদের টাকা দিচ্ছিলেন। এ সময় আরেক প্রার্থী মোতাহার মৃধার সমর্থক হিরন গাজীসহ ১০-১২ জন টাকা দিতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয় নয়ন মৃধার সমর্থকরা।
একপর্যায় আবুল বাশার নয়ন মৃধার সমর্থক ইউসুফ মাতুব্বর, কাদের সরদার ও শহীদ মালাকারসহ ছয়-সাতজন হিরন গাজীকে ছুরিকাঘাত করে। ওই ছুরিকাঘাতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক হিরনের সহযোগী মিলন সরদার ও দেলোয়ার সরদারসহ ১০-১২ জন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক কাঙ্ক্ষিতা মন্ডল তৃণা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে নিহত হিরন গাজীর স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাকে প্রধান আসামি করে ১৬ জনের নামে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই ওই দিন রাতে মামলার প্রধান আসামি আবুল বাশার নয়ন মৃধা, সোহাগ প্যাদা, মাহবুব, মেহেদী ও গোলাম কিবরিয়াকে পুলিশ গ্রেপ্তার করে।
আজ শুক্রবার পুলিশ তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, হিরন হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মামলা জটিলতার কারণে যথাসময়ে নির্বাচন হয়নি। সর্বশেষ ২০১৯ সালে ২৫ জুলাই নির্বাচন হয়। ওই নির্বাচনের ধারাবাহিকতায় ১০ মার্চ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহে ঘটা করে টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নের দেড় মাস পেরিয়ে গেলেও হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। চিকিৎসকেরা বলছেন, টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। আবার অনেক শিশু টিকা নিলেও শারীরিকভাবে দুর্বল হওয়ায় ফের আক্রান্ত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভাঙাচোরা বেইলি সেতুর ক্ষত ঢাকতে বালুভর্তি প্লাস্টিকের বস্তার তালি দিয়ে রেখেছেন স্থানীয়রা। আর অসমাপ্ত অবস্থায় থাকা পাশের নতুন সেতুতে নেই কোনো সংযোগ সড়ক। কাঠ ও বাঁশ দিয়ে বানানো মই বেয়ে সেই সেতুতে উঠে নদী পার হচ্ছেন অনেকে।
৪ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং রাঙামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানকে আবার মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে এখনো রাঙামাটিতে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের কারণ হিসেবে নানান বিষয় উঠে এসেছে আলোচনায়।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পাঁচটি পয়েন্ট থেকে মাটি লুট করছে প্রভাবশালী চক্র। ‘পুলিশ-প্রশাসন ও অন্যদের ম্যানেজ করার জন্য’ প্রতিটি ট্রাক্টর থেকে আলাদাভাবে তোলা হয় চাঁদা। অবৈধভাবে এই মাটি কাটার কারণে নদীতীরবর্তী কয়েক কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
৪ ঘণ্টা আগে