বরগুনার আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজার বিরুদ্ধে ঘুষের টাকা নিয়ে বিভিন্ন শিক্ষককে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার অর্ধশতাধিক শিক্ষক উপজেলা প্রশাসন ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ দেওয়া শিক্ষকেরা জানান, ২৮ এপ্রিল আমতলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে ৯ জন প্রিসাইডিং, ৫৯ জন সহকারী প্রিসাইডিং ও ১১৮ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা টাকার বিনিময়ে এসব পদে বিভিন্ন অনভিজ্ঞ শিক্ষককে নিয়োগ দিয়েছেন। যারা টাকা দেননি তাঁদের নিয়োগ দেননি তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা টাকার বিনিময়ে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দিয়েছেন বলে দাবি করেছেন কুকুয়া গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আলম। তিনি বলেন, ‘আমি তিন শিক্ষকের ঘুষের টাকা নির্বাচন কর্মকর্তার কাছে দিয়েছি। তাঁরা তিনজনই এই নির্বাচনে নিয়োগ পেয়েছেন।’
আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান খান জাকির বলেন, ‘নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা আমার কাছে টাকা দাবি করেছেন। টাকা দেইনি। তাই তিনি আমাকে নির্বাচনের দায়িত্ব দেননি।’
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আমতলী শাখার সভাপতি সফিকুল ইসলাম বলেন, ‘টাকা ছাড়া নির্বাচন কর্মকর্তা কাউকে নির্বাচনী কাজের দায়িত্ব দেননি। টাকা নিয়ে অনভিজ্ঞ শিক্ষকদের তিনি দায়িত্ব দিয়েছেন।’ একই সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম জিল্লুর রহমান বলেন, ‘টাকা নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা অনভিজ্ঞ শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নিয়োগ দিয়েছেন।’
এ দিকে ঘুষ নেওয়ার অভিযোগ মিথ্যা দাবি করেছেন আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা। তিনি বলেন, ‘যারা নির্বাচনের দায়িত্ব পাননি তাঁরাই আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।’
অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করেন বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদী। তিনি বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘আমার কাছে শিক্ষকেরা মৌখিক অভিযোগ দিয়েছেন। আমি শিক্ষকদের লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে