বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রান্নাঘর নির্মাণের জন্য বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন সোহেল খান। গাছটি বিদ্যুতের লাইনের খুব কাছাকাছি থাকায় এবং বিদ্যুৎ-সংযোগ বন্ধ না করেই গাছ কাটার সময় সেটি লাইনের ওপর পড়ে যায়। এতে সোহেল খান বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
এ সময় তাঁকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাঁর বাবা আব্দুল আজিজ খানও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নেওয়ার পথে সোহেল খান মারা যান। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৭ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে