
বরগুনার তালতলীতে ভুয়া পরিচয়ে চিকিৎসা করার দায়ে আমির হোসেন খান নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম এই আদেশ দেন।
জানা গেছে, আমির হোসেন খান দীর্ঘদিন ধরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়া এলাকায় তাপবিদ্যুৎকেন্দ্রের সামনে একটি দোকানঘরে ‘আল-আমিন ফার্মেসি’ নামের সাইনবোর্ড সাঁটিয়ে নিজেকে এমবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন। এ সময় আমির হোসেন স্বীকার করেন যে, তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আমির হোসেন স্বীকার করেন যে, তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে