
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জাল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তোফাজ্জালের গ্রামের বাড়ি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামের একটি মাদ্রাসা-মসজিদ এবং পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে এসব আয়োজন করা হয়। এর আগে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন শরিফ খতম করা হয়।
জুমার নামাজের পর অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে তোফাজ্জালের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ন্যায়বিচার কামনা করে বিশেষ দোয়া করা হয়।
২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জালকে আটক করে মারধর করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত শেষে মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলার তদন্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের অপেক্ষায় রয়েছে মামলাটি।
দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তোফাজ্জালের স্বজনেরা দ্রুত অভিযোগ গঠন করে বিচারপ্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা।

মোহাম্মদপুরে এস আর ব্যাটালিয়নের সদস্যসংখ্যা বৃদ্ধি, অভিযান পরিচালনার জন্য কর্মকর্তার সংখ্যা বাড়ানো, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং সাইবার মনিটরিং বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যত ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব, তার সবগুলোই নেওয়া হচ্ছে। প্রতিদিনই বিভিন্ন আকারের ছোট-বড়...
৩ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় একটি বসতঘর থেকে দেশীয় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। অপর একটি অভিযানে পরিত্যক্ত স্থান থেকে গুলি উদ্ধার করা হয়েছে।
৪ মিনিট আগে
আন্তর্জাতিক সমমজুরি দিবস তাঁদের জন্য নতুন কোন অর্থ বহন করে না। উদয়াস্ত পরিশ্রম করেও তাঁদের কপাল ফেরে না। একজনের আয়ে সংসার না চলায় ঘরের কাজের পাশাপাশি এসব নারী মাঠে নেমে আসেন কৃষিকাজের জন্য। কৃষিকাজে তাঁদের চাহিদাও রয়েছে। কিন্তু মজুরি এখনো বৈষম্যমূলক। এ অবস্থার অবসান চান তাঁরা।
৬ মিনিট আগে
ভোলায় ফেসবুকে জমি-জমা সংক্রান্ত বিরোধের পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১২ মিনিট আগে