
ভোলায় ফেসবুকে জমিজমা-সংক্রান্ত বিরোধের পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সকালে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারী রাসু বেগম (৪৫) নজির ব্যাপারীর বাড়ির মো. জাহাঙ্গীরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে জমিজমা-সংক্রান্ত বিরোধ নিয়ে নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টকে কেন্দ্র করে বজলু ব্যাপারীর সঙ্গে প্রতিপক্ষ কাশেম, ইকবাল ও রাজুর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা মারামারিতে জড়িয়ে পড়লে রাসু বেগম এগিয়ে যান। এ সময় প্রতিপক্ষের পিটুনিতে আহত হয়ে রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের সদস্যদের।
এ ঘটনার পর অভিযুক্ত কাশেম ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে কাশেমের ছেলে ইকবাল পলাতক রয়েছেন।
নিহতের মেয়ে রুবিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মাকে কাশেম, ইকবাল ও রাজিয়া বেগম পিটিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, নিহত রাসু বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় সার বিতরণের দায়িত্বে থাকা এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে ডিলারের গুদামে অবরুদ্ধ করে রাখেন কৃষকেরা।
৬ মিনিট আগে
রাজধানীর মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। পুলিশ বলছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছিল। জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের ...
৭ মিনিট আগে
বরগুনার আমতলীতে ধানের বীজ কিনে বিপাকে পড়েছেন দুই শতাধিক কৃষক। ব্রি-৯৮ জাতের ধান চাষ করে চার মাসেও আশানুরূপ ফলন না পাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। ধারদেনা করে চাষাবাদ করা কৃষকদের এখন আউশের পর আমন চাষ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ...
১৫ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে বীরউজলী বাজার এলাকায় দুর্ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
২০ মিনিট আগে