
দেউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এখন বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব। ২০২৩ সালে অনুমোদিত দেউলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটিতেও তাঁর নাম ছিল বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
গত মঙ্গলবার মোকামতলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে জাহাঙ্গীর আলমকে দেউলী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব করা হয়।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, ২০২৩ সালে অনুমোদিত দেউলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটিতে জাহাঙ্গীর আলমের নাম ছিল। ওই কমিটির একটি তালিকাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে জাহাঙ্গীর আলম দাবি করেছেন, তিনি কখনো যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁর ভাষ্য, ২০২০ সালে তিনি বিদেশে চলে যান। দেশে ফিরে ২০২৩ সালে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন।
জাহাঙ্গীর আলম বলেন, সে সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এলাকার স্বার্থে তাঁর সঙ্গে চলাফেরা করতে হয়েছে। যুবলীগের কমিটিতে তাঁর নাম থাকার যে কাগজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেটি সম্পাদনা করা বলেও দাবি করেন তিনি।

জাহাঙ্গীর আলমের বক্তব্যের সঙ্গে একমত নন তাঁর কয়েকজন সহকর্মী। দেউলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীর আলম অনেক আগে থেকেই যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যুবলীগের কমিটিতেও তাঁর নাম রয়েছে।’
ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী মেহেদুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, এটি স্থানীয়ভাবে সবাই জানেন।’
গত ২ আগস্ট মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহবুব আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুদ্দৌলা রুবেলকে সদস্যসচিব করা হয়। জাহাঙ্গীর আলমকে ওই কমিটির ২৩ নম্বর সদস্য রাখা হয়েছিল।
মোকামতলা উপজেলার কয়েকজন বিএনপি নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে যাঁরা নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, তাঁদের বাদ দিয়ে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ঘটনায় তৃণমূলে হতাশা তৈরি হচ্ছে।
মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মানিক বলেন, ‘জাহাঙ্গীরকে আমি আগে চিনতাম না। বিএনপির এক ইফতার মাহফিলে তার সঙ্গে পরিচয়। তিনি যুবলীগ করেছেন কি না, আমার জানা নাই। তবে গত সংসদ নির্বাচনে জাহাঙ্গীর ধানের শীষের ভোট করেছেন।’

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
১ সেকেন্ড আগে
চট্টগ্রাম কারাগারে এক হাজতির উচ্চ আদালতের জামিননামা আদেশ পৌঁছানোর পরও নির্ধারিত সময়ে কার্যকর না করে আটকে রাখায় সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
৯ মিনিট আগে
পাবনায় ১০ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মরদেহ বস্তাবন্দী করে ডোবায় ফেলে দেওয়ার পর নিজেদেরকে সন্দেহের বাইরে রাখতে শিশুটিকে খোঁজার কার্যক্রম ও মানববন্ধনেও অংশ নেন অভিযুক্তরা।
১৭ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরোনো জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের হামলায় মো. হাবিবুর রহমান নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ডিইপিজেডের কমার্শিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে...
৩৩ মিনিট আগে