কক্সবাজারের উখিয়ায় একটি বৌদ্ধ আশ্রমে শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে সেখানকার অধ্যক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগীর শিশুটির শরীরে জুড়ে ক্ষতচিহ্ন রয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত অধ্যক্ষ আত্মগোপনে রয়েছেন।
ভুক্তভোগী ওই শিশুর নাম অনন্ত তঞ্চঙ্গ্যা (৭)। সে বান্দরবানের আলীকদম উপজেলা সদরের ৪ নম্বর ওয়ার্ডের পানবাজার ভারতমোহন কারবারি পাড়ার রয়া তঞ্চঙ্গ্যা ছেলে।
এ ঘটনা ঘটছে উখিয়া উপজেলার বড়বিল বৌদ্ধ বিহারের আশ্রমে। অভিযুক্ত ওই বিহারের অধ্যক্ষের নাম জ্যোতি দত্ত, সেখানকার দুই শ্রমণ হলেন অনিক ও সেকানন্দ।
আজ সোমবার সরেজমিনে ভুক্তভোগীর বাড়িতে দেখা যায়, দরিদ্র পরিবারের সন্তান শিশু অনন্ত। তাকে বাড়িতে নিয়ে এসেছে তার পরিবার। শিশুটির সারা শরীরে ক্ষতের চিহ্ন এখনো দগদগে হয়ে রয়েছে।
পরিবারটি জানায়, সংসারে অভাব এবং ধর্মীয় শিক্ষা নিতে শিশু অনন্তকে চলতি বছরের ২৩ জানুয়ারি কক্সবাজারের উখিয়ায় হলদিয়া ইউনিয়নের বড়বিল বৌদ্ধবিহারে ভর্তি করায় তার বাবা-মা। বিহারে অনন্তসহ মোট ৭ জন শিশু থাকত। বিহারের অধ্যক্ষ জ্যোতি দত্ত ভিক্ষু ও দুজন শ্রমণ মিলে শুরু থেকে শিশুদের নির্যাতন করে আসছেন।
ভুক্তভোগী শিশু অনন্ত তঞ্চঙ্গ্যা আশ্রমে নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আজকের পত্রিকাকে বলে, ‘বিহারের দত্ত ভান্তে (জ্যোতি দত্ত ভিক্ষু) সব সময় মারধর করেন। ভান্তেসহ অন্য দুজন শ্রমণ মিলে শরীরে গরম পানি ঢেলে দিতেন। কারেন্টের তার দিয়ে পিঠে মারধর করতেন। সব সময় মাথায় আঘাত করতেন। খাওয়ার সময় খাবারের প্লেটে পানি ঢেলে দিয়ে, লাথি মেরে মেঝেতে ফেলে দিতেন। তারপর শরীরে ব্লেড দিয়ে কেটে, লবণ লাগিয়ে দিতেন।’ এমনকি একবার পায়খানা পর্যন্ত খাওয়ানো হয়েছে বলে অঝোরে কেঁদে ওঠে শিশুটি।
শিশুটির মা আনন দেবী তঞ্চঙ্গ্যা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বিহারে ভর্তি করানোর পর থেকে বাচ্চার খোঁজ-খবর নিতাম। শুরুর দিকে ছেলের কোনো কথার গুরুত্ব দিইনি। পরে যখন বৌদ্ধবিহারে থাকা একজন বাচ্চা আমাদেরকে এই নির্যাতনের খবর জানায়। বৌদ্ধ ভিক্ষু কারেন্টের তার দিয়ে শরীরে আঘাত করতেন। তখনই আমরা গিয়ে ছেলেকে নিয়ে আসি।’
গতকাল রোববার অনন্ত তঞ্চঙ্গ্যাকে সেখান থেকে নিয়ে আসেন আনন দেবী। ছেলেকে আনতে যাওয়ার খবর পেয়ে আগেই অধ্যক্ষ আত্মগোপনে চলে গেছেন বলে জানা তিনি।
অভিযোগের বিষয়ে জানতে বড়বিল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি দত্ত ভিক্ষুর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এই বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের অভিযোগ এখনো আসেনি। যদি আসে তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৭ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৮ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২০ মিনিট আগে