বান্দরবানের রুমায় মুনলাই পাড়ায় অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র–গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কয়েকটি টহল দল উপজেলার মুনলাই পাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অতর্কিত সেনা অভিযানে দিশেহারা হয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে আস্তানা থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে সেনাবাহিনী কেএনএফের আস্তানা তল্লাশি করে একটি এক-৪৭ রাইফেল, বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকিটকিসেট ও ইউনিফর্মসহ ব্যবহার্য অনেক জিনিসপত্র উদ্ধার করে।
পুলিশ জানায়, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল এবং এই অভিযান তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত হেনেছে। সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে গেছে।
বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী আজকের পত্রিকাকে বলেন, ‘সেনা অভিযানে কেএমএফের একটি আস্তানা ধ্বংস করা হয়েছে।’ এখনো অভিযান চলছে বলে জানান তিনি।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে