
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন ও বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রামু সেনাসদর থেকে আসা বোমা নিষ্ক্রিকারী বিশেষজ্ঞ দল এ কাজ করে। আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঘুমধুম সীমান্তে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এম খাইরুল আলম।
জানা গেছে, আজ সকাল ১০টায় সুইপিংয়ের কাজ শুরু করে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল। বেলা ১১টা ৪২ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত একটি ল্যান্ডমাইন, তিনটি অটোমেটিক গ্রেনেড লঞ্চার গোলা ও চারটি মর্টার শেল নিষ্ক্রিয় করা হয়। রামু সেনাসদর থেকে আসা বোমা বিশেষজ্ঞ দলটি বেলা ১টা ৪০ মিনিটে ফিরে যায়।
৩৪ বিজিবি অধিনায়ক খাইরুল আলম আজকের পত্রিকাকে জানান, মিয়ানমারের বিদ্রোহীরা তাঁদের নিজেদের দেশের প্রতিপক্ষকে ঘায়েল করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে তাঁদের অংশে ল্যান্ডমাইন বসিয়েছে। এর আগে মিয়ানমার সরকারও তাদের স্বার্থে এসব বসিয়েছে। কিন্তু পাহাড় ও দুর্গম এলাকা হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ সীমানার কাছাকাছি ল্যান্ডমাইনগুলো বসানো হয়।
৩৪ বিজিবি অধিনায়ক জানান, গত রোববার (১২ অক্টোবর) বিজিবি সদস্য নায়েক মো. আক্তার মাইন বিস্ফোরণে আহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির আবেদনে রামু সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়কারী দলটি আসে। কক্সবাজার ৩৪ বিজিবির অধীন রেজু আমতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪০-সংলগ্ন রেজু আমতলী বিজিবির নতুন ক্যাম্পের প্রস্তাবিত জায়গা পেয়ারাবুনিয়ায় যায় তারা। সেখানে আটটি বিস্ফোরক সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৮ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে