
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সেতু ভেঙে দেবে যাওয়ায় তিন বছর ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি পাড়ার বাসিন্দারা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০২৩ সালের আগস্ট মাসে টানা বৃষ্টি আর বন্যার কারণে কুহালং ইউনিয়নের ক্যামলং ছড়ার ওপর নির্মিত একমাত্র সেতুটি দেবে যায়। দেবে যাওয়ায় পাশাপাশি সেতুটির বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। সম্প্রতি বান্দরবানে টানা কয়েক দিনের অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় সেতুটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা সেতুর ওপর কাদামাটি জমে থাকায় হেঁটে চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
কুহালং ইউনিয়নের ক্যামলংপাড়া, ভাঙ্গামুড়াপাড়া, বড়ুয়াপাড়া, মারমাপাড়া, ঢলুপাড়া, চেমীর মুখ, গোয়ালিয়া খোলাসহ কয়েকটি পাড়ার প্রায় ৫ হাজার বাসিন্দাকে চলাচল ও বাগানে উৎপাদিত ফলমূল এবং শাকসবজি জেলা সদরসহ চট্টগ্রামের নানা প্রান্তে নেওয়ার জন্য এই সেতু পার হতে হয়।
কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকার বাসিন্দা থুই নু চিং মারমা বলেন, ‘সেতুটি বেহাল হয়ে পড়ার কারণে আমাদের এলাকার মানুষের কষ্টের সীমা নেই। যারা এই সেতু পার হয়, তাদের জন্য এটা একটা মরণফাঁদ।’
স্থানীয় জিপ গাড়িচালক মো. আলম বলেন, ‘তিন বছর ধরে ক্যামলং ছড়ার ওপর সেতুটি নষ্ট হয়ে রয়েছে। এবারের বন্যায় আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি নিয়ে এখন এই সেতু পার হতে পারি না।’
কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা বলেন, ‘সেতু ধসে যাওয়ায় কারণে যান চলাচল ও মানুষের চলাচলে প্রচুর কষ্ট হচ্ছে। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, ক্যামলং ছড়ার ওপর ৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। দ্রুত সেতুটি নির্মাণ করা হবে।

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামের দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে