
মিয়ানমার থেকে চোরাচালান রোধ কল্পে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলি সীমান্তে টহলে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়েছে বিজিবির এক সদস্য। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাঁর নাম নায়েক সুবেদার আব্দুল মান্নান। তিনি ভাল্লুকখাইয়া বিওপি ক্যাম্পের কমান্ডার বলে সূত্র দাবি করেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে উপজেলা সদর থেকে ৭-৮ কিলোমিটার দূরে অতি দুর্গম পাহাড়ে।
খবর পেয়ে ১১ বিজিবি ব্যাটালিয়ন থেকে ৪ গাড়ি বিজিবি জোয়ান ঘটনাস্থলে যাত্রা করছেন তাকে উদ্ধার করতে। রাত ১১টা নাগাদ এ সংবাদ লেখা অবধি উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া বিজিবি জোয়ানরা ফিরে আসেনি উপজেলা সদরে। তবে অসমর্থিত একটি সূত্র জানিয়েছেন আহত বিজিবি সদস্যকে বন্য হাতিটি তার লম্বা শুঁড় ও উপর্যুপরি পায়ের আঘাতে মেরে ফেলছে তাকে। তবে এ ঘটনার কোনো দায়িত্বশীল থেকে নিশ্চিত হওয়া যায়নি। আর এ ঘটনাটি ঘটেছে সীমান্ত পিলার ৪৯ ও ৪৮ নম্বর পিলারের মাঝখানে ভাল্লুকখাইয়া মৌজার বামহাতির ছড়ার বটতলী এলাকায়।
স্থানীয় সূত্রগুলো আরও জানান, ঘটনার পরপর বিজিবি অধিনায়কসহ কয়েক প্লাটুন বিজিবি সদস্য এবং স্থানীয় অর্ধশতাধিক গ্রামবাসী এখন ঘটনাস্থলের কাছাকাছি। তাদের ফিরতে আরও সময় লাগবে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, তিনিও ঘটনার কথা শুনেছেন। তবে বিজিবি সদস্যটি আহত না মারা গেছে তা নিশ্চিত হতে পারেননি তিনি।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, বন্য হাতির আক্রমণে বিজিবি সদস্য আহতের ঘটনা সঠিক। তবে মারা গেছে কিনা তিনি বলতে পারেন না। কারণ তাদেরকে বিজিবি থেকে এখনো কোনো সংবাদ দেননি। যদি দেন, তবে বিস্তারিত বলতে পারবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেন, তিনি খোঁজ নিয়ে জানাবেন ঘটনা আসলেও কোন পর্যায়ে।
এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মোবাইলে সংযোগ না পাওয়াতে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিজিবির একটি সূত্র দাবি করেন তারা গুরুতর আহত হওয়ার খবর শুনেছেন।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে ফের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। ৫ দিনের রিমান্ড শেষে মামুন খালেদকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৪ মিনিট আগে
সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা নারী, শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানিয়েছেন।
২১ মিনিট আগে
বখতিয়ারের চাচাতো ভাই আবুল হোসেন জানান, সকালে আলমডাঙ্গা উপজেলা চত্বরে জ্বালানি কার্ডের লাইনে দাঁড়ান বখতিয়ার। প্রচণ্ড ভিড়ে বখতিয়ার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় যে তিনি মারা গেছেন।
১ ঘণ্টা আগে
সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার ভোর ৩টা পর্যন্ত সদর উপজেলার আখনেরহাট, চেয়ারম্যান স্টেশন, হরিণা ঘাট বহরিয়া, মিনি কক্সবাজার, পৌর এলাকার টিলাবাড়ি, আনন্দবাজার, লালপুর ও গাজীপুর টেক এলাকায় টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে হাতেনাতে আটক করা হয়।
১ ঘণ্টা আগে