
বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ মে) বিকেলে সীমান্ত পিলার–৪৭ ৪৮–এর মধ্যবর্তী শূন্য লাইন থেকে মিয়ানমারের আনুমানিক ৩০০ মিটার ভেতরে বান্ডুলা ক্যাম্প এলাকায় মাইন বিস্ফোরণে তাঁরা আহত হন।
আহতরা হলেন—নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের মৃত মোহাম্মদের ছেলে নুরুল আবছার (১৮) এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের আলী আহমদের ছেলে মো. বাবু (১৭)।
আহতদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।
স্থানীয়রা জানান, আহতরা চোরাকারবারি, ইয়াবা এবং গরু পাচারের উদ্দেশ্যে মিয়ানমারের ভেতরে প্রবেশ করার পর স্থলমাইন বিস্ফোরণে আহত হন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, আহত দুজনের মধ্যে একজন তাঁর এলাকার। অপরজন পার্শ্ববর্তী কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের বাসিন্দা। তাঁদের কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংসারের অভাব ঘোচাতে মাত্র কয়েক বছর আগে বিদেশে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার যুবক আব্দুর রহিম (৩০)। কিন্তু বিধি বাম! পরিস্থিতি তাঁকে রাশিয়ায় চুক্তিভিত্তিক সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হতে বাধ্য করে। গত ২ মে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সেনাবাহিনীর পক্ষে লড়াই করার সময় বুলেট বিদ্ধ হয়ে...
১ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের মারধরে মুগ্ধ তালুকদার (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।
২৮ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আজহার আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌরসভার দেবীপুর মহল্লায় নিজ বাড়িতেই মারা যান তিনি।
৩৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে