
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া আরও দুটি অবিস্ফোরিত রকেট লঞ্চার উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার সকালে এ দুটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। তমব্রু সীমান্তের পশ্চিমকূলে ফসলের খেতে কাজ করার সময় এই অবিস্ফোরিত রকেট লঞ্চর দুটি দেখতে পান স্থানীয়রা।
এদিকে গতকাল শুক্রবার দুপুরে আবারও ভারী মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ কেঁপেছে বান্দরবানের ঘুমধুম সীমান্ত। উড়ে এসেছে অবিস্ফোরিত রকেট লাঞ্চার। এর আগে বুধবারও একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়। পরে সেগুলো নিষ্ক্রিয় করে সেনাবাহিনী। এসব ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
আগে কৃষিজমিতে কাজ করতে গিয়ে রকেট লঞ্চার পাওয়া রাজিয়া বলেন, ‘দেখি শিশুরা লম্বা লোহার রডের মতো একটি জিনিস নিয়ে খেলছে। তখন তাদের কাছ থেকে এটি নিয়ে বাসায় চলে আসি। পরে বিজিবিকে এটি হস্তান্তর করি।’
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এসব গোলা উদ্ধার করছে। যার চারপাশে টাঙিয়ে দিচ্ছে লাল পতাকা। নিরাপত্তার স্বার্থে সড়কে দেওয়া হয়েছে ব্যারিকেড। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব গোলা যেন নিষ্ক্রিয় করা হয়।
উল্লেখ্য, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি (এএ) ও আরকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) হাত থেকে প্রাণ বাঁচাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), মিয়ানমার সেনাবাহিনী, পুলিশ, ইমিগ্রেশন ও অন্যান্য সংস্থার ৩৩০ জন সদস্য বিজিবির কাছে অস্ত্রশস্ত্র নিয়ে আশ্রয় গ্রহণ করে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর তাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। ইতিমধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।
এই বিষয়ে জানতে ফোন দিলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান একটি রকেট লঞ্চার পাওয়ার কথা স্বীকার করলেও, বলেছেন বিস্তারিত বিজিবি জানাতে পারবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি মিয়ানমার থেকে বান্দরবানের ঘুমধুমে উড়ে আসা মর্টার শেলের আঘাতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা।

কক্সবাজার সদর ও রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৃথক সময়ে কক্সবাজার মেরিন ড্রাইভ এবং শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নাম জেরিন। বয়স ছিল তিন মাস। আজ রাতে হাসপাতালের উপপরিচালক মঞ্জুর ই মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখানে পুলিশ কর্মকর্তাকে ‘ইয়াবা কারবারির’ তকমা লাগিয়ে গণধোলাইয়ে ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তার নাম মো. আনিসুর রহমান। তিনি বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটিতে (এভসেক) সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
৩ ঘণ্টা আগে
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি লবীব আহমদ ও সাধারণ সম্পাদক মো. বদরুল আমিনকে মনোনীত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে