কক্সবাজার সদর ও রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৃথক সময়ে কক্সবাজার মেরিন ড্রাইভ এবং শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশের পরিদর্শক সুকান্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ৩টার দিকে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠিরমাথা এলাকায় টেকনাফমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক নিহত এবং তিন যাত্রী আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন।
ঘটনায় নিহত হয়েছেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আলী আকবর পাড়ার বাসিন্দা দিল মোহাম্মদ (৩১)। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করেছে বলে জানান হাইওয়ে পুলিশের এই পরিদর্শক।
এদিকে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কক্সবাজার শহরের কলাতলীসংলগ্ন শুকনাছড়ি এলাকায় অটোরিকশা ও ট্যুরিস্ট জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং চার যাত্রী আহত হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায়।
নিহত নূর কলি (২৩) টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার বাসিন্দা মোহাম্মদ সোহেলের স্ত্রী।
ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী মোহাম্মদ সোহেল, ছেলে মোহাম্মদ রায়দান ও শাশুড়ি নূর বেগম এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।
হিমেল রায় বলেন, কক্সবাজার শহরে চিকিৎসা শেষে নূর কলিসহ পরিবারের ৪ সদস্য অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। তাদের গাড়িটি কলাতলীর শুকনাছড়ি এলাকায় পৌঁছালে টেকনাফ দিক থেকে আসা একটি ট্যুরিস্ট জিপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক নারী নিহত এবং চার যাত্রী আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে বলে জানান তিনি।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাব্বির মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর নানা। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক।
৩ মিনিট আগে
যশোরের মনিরামপুরে শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মশিয়ার মোড়ল (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আম্রুঝুটা গ্রামে এই ঘটনা ঘটে। মশিয়ার মোড়ল ওই গ্রামের বাসিন্দা।
৪ মিনিট আগে
২০২৫ সালের ২৭ জানুয়ারি দেশের তিনটি বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে মোট ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা করে দুদক। তৃতীয় টার্মিনাল প্রকল্পের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলাটি এর একটি। ২০০৯ সাল থেকে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা
৬ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
১৫ মিনিট আগে