
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আকমল হোসেন। কমিটিতে সভাপতি লবীব আহমদ ও সাধারণ সম্পাদক মো. বদরুল আমিনকে মনোনীত করা হয়েছে।
সহসভাপতি হিসেবে আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতা হাসান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম, প্রচার ও দপ্তর সম্পাদক ওলিউর রহমানকে মনোনীত করা হয়।
এ ছাড়া আব্দুল হান্নান সৌরভ, সাইম ইবনে আব্বাস, সাইফুল্লাহ বিন মোস্তফা, হাছান আহমদ, ফারজানা ইয়াছমিন, জুবায়ের আহমদ শফি, আব্দুল মাজিদ ও এস এম আসিফ মাহমুদকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
এর আগে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ সেশনের সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আকমল হোসেন।
বিশেষ অতিথি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্র মোহন সিংহ ও সাবেক সভাপতি ইমরান ইমন।

কক্সবাজার সদর ও রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৃথক সময়ে কক্সবাজার মেরিন ড্রাইভ এবং শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নাম জেরিন। বয়স ছিল তিন মাস। আজ রাতে হাসপাতালের উপপরিচালক মঞ্জুর ই মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখানে পুলিশ কর্মকর্তাকে ‘ইয়াবা কারবারির’ তকমা লাগিয়ে গণধোলাইয়ে ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তার নাম মো. আনিসুর রহমান। তিনি বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটিতে (এভসেক) সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী এলাকায় আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। হামলাকারী ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে