বান্দরবানের আলীকদম উপজেলার বুচিরমুখ এলাকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের নারী-শিশুসহ ৫৮ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত পাঁচ দালালকেও আটক করা হয়েছে।
আটক পাঁচ দালাল হলেন—আলীকদম উপজেলার খুইল্যামিয়া পাড়ার নজরুল ইসলাম (৪০), দক্ষিণ নয়াপাড়ার আরিফুল ইসলাম (২৫), নয়াপাড়ার খোরশেদ আলম (৫৭), জামাল উদ্দিন (২৭) ও চৈক্ষ্যং ইউনিয়নের আবু হুজাইফা (৩২)।
বিজিবি জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) জেসিও নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টহল দল ব্যাটালিয়ন সদর থেকে আনুমানিক ৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে বুচিরমুখ নামক স্থানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার সময় ১২ পুরুষ, ১০ নারী এবং ৩৬টি শিশুসহ মোট ৫৮ রোহিঙ্গাকে আটক করা হয়।
অভিযানে পাঁচ বাংলাদেশি দালালকে আটক করা হয়। এ সময় একটি ডাম্প ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আটক রোহিঙ্গাদের মিয়ানমারে পুশ ব্যাক করা হবে। আটক দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে