Ajker Patrika

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবা পাচারকালে গোলাগুলিতে নিহত ১, পিস্তলসহ আটক যুবক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবা পাচারকালে গোলাগুলিতে নিহত ১, পিস্তলসহ আটক যুবক
আটক রবিউল হাসান ওরফে প্রকাশ নয়ন। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবা পাচারকে কেন্দ্র করে গোলাগুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার অভিযোগে ১০ জনকে আসামি করে একটি এবং অস্ত্র আইনে চারজনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রবিউল হাসান ওরফে প্রকাশ নয়ন (১৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রবিউল উপজেলার ফুলতলী গ্রামের ইউছুপ আলীর ছেলে। আজ রোববার ভোর ৫টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বসতঘরের আলমারি থেকে পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ইয়াবা আনার সময় প্রতিপক্ষের গুলিতে চারজন আহত হন। তাঁদের মধ্যে শাহজাহান (৩৮) নামের একজনের তলপেটে গুলি লাগে। চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা। আহত অপর তিনজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, উদ্ধার করা পিস্তলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত