
বান্দরবানে থানচিতে গভীর বনে ৫একর জমিতে চাষ হওয়া পপি ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকায় এই পপি খেত ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ৩৮ বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে ১৫ জনের একটি দল তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যান। এসময় পপি চাষ হচ্ছে এমন ৫ একর পাহাড়ী জমির সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতের পপিখেত ধ্বংস করা হয়।
অভিযান শেষে সাংবাদিকদের বিজিবি বলিপাড়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, ৫ একর জমিতে চাষ হওয়া পপি প্রক্রিয়াজাত করলে আনুমানিক ২৫০ কেজি আফিম উৎপাদিত হতো। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। এ সব পপি ধ্বংস করা হয়েছে। এ ছাড়া উপজেলার গহীন অরন্যে আরও কোনো পপি খেত আছে কি না সে ব্যাপারে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।

রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১ সেকেন্ড আগে
রাঙামাটির বরকল উপজেলায় মো. আলী (৪০) নামের এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সুবলং ইউনিয়নের বরোনাছড়ি গ্রামে নিজাম জোমাদ্দার নামের এক মৎস্য ব্যবসায়ীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক সময় ব্যয় করতে হয়। তাই মাদকের পেছনে সময় ব্যয় করার সুযোগ নেই। তবু সতর্ক থাকতে হবে, যাতে কেউ মাদকে জড়িয়ে না পড়ে। নিজেদের মাদক থেকে দূরে রাখতে হবে এবং অন্যদেরও দূরে থাকতে সচেতন করতে হবে।
৪ মিনিট আগে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে আরও একটি মেডিকেল ক্যাম্প খুলেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৫ মিনিট আগে