বাগেরহাটের ফকিরহাটে কোহিনুর বেগম (২৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কোহিনুর বেগম বৈলতলী এলাকার মাহাতাব শেখের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় কোহিনুরের মরদেহ ঝুলতে দেখেন স্বজনেরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের খালা নিপা বেগম জানান, কোহিনুর তাঁর দ্বিতীয় স্বামী রাহাত হাসান ও প্রথম পক্ষের তিন সন্তানকে নিয়ে বৈলতলীতে খালার বাড়িতে বসবাস করতেন। কয়েক দিন ধরে স্বামীর সঙ্গে তাঁর পারিবারিক কলহ চলছিল।
ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুল রহমান জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ ‘ফোর স্টার’ গ্রুপের আট সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। গত মঙ্গলবার রাতে পল্লবী থানার সিরামিকস ও ১২ নম্বর ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
২ মিনিট আগে
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) আসন্ন নিরাপত্তা নিরীক্ষার প্রস্তুতি নিতে দেশজুড়ে ‘অ্যাভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ শুরু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের সব অভ্যন্তরীণ...
১১ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কিশোরের জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ আদেশ দেন।
১২ মিনিট আগে
সাভার পৌর এলাকায় বিদ্যুৎ বিল ও চার্জিং খরচ কমানোসহ ভাড়া বাড়ানোর দাবিতে ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা ধর্মঘট করেছেন। আজ বুধবার চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বিদ্যুৎ বিল কমানোর দাবি জানান।
১৩ মিনিট আগে