Ajker Patrika

বাগেরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও আইনজীবীদের বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও আইনজীবীদের বিক্ষোভ
রোববার দুপুরে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার (২৯ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, বিএনপি নেতা মাহাবুবুর রহমান টুটুল, হাদিউজ্জামান হিরো, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হলে তা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের রাজপথে সোচ্চার থাকতে হবে। তাঁরা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি খবর না-ও দিতে পারি, কোথাও আওয়ামী সন্ত্রাসী দেখলে ধরবেন, মারবেন, প্রশাসনের কাছে তুলে দেবেন।’

এদিকে একই দিন বেলা ১১টায় দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে খুলনা-বাগেরহাট মহাসড়ক হয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে ঘুরে আবার আইনজীবী সমিতি কার্যালয়ে এসে শেষ হয়।

আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

এ সময় আরও বক্তব্য দেন বাগেরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহবুব মোর্শেদ লালন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কৌঁসুলি আব্দুল মান্নান হাওলাদার, ওয়াদুদ মুক্ত, দুদকের আইনজীবী নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মনিরুজ্জামান, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, ‘গোপালগঞ্জ থেকে সন্ত্রাসীরা যখন মোল্লাহাটে ঢোকার চেষ্টা করে, তখন আমাদের নেতা-কর্মীরা মাইকে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রতিহত করে। তারা একপর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হয়।’ তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল ১৭ বছর মানুষের ভোটাধিকার গলা টিপে হত্যা করেছে। শেখ হাসিনার আমলে আর যা-ই হোক, কোনো ভোট হয়নি। মেম্বার, চেয়ারম্যান, এমপি—কোনো পর্যায়েই ভোট হয়নি। আমাদের আইনজীবী সমিতিতেও কোনো ভোট হয়নি।’

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ করে তিনি বলেন, ‘তিন টাকার কাজ তিন কোটি টাকা দেখিয়ে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। তিনি পালিয়ে গেছেন। দেশে ফিরবেন কি না, সেটা তাঁর ব্যাপার। তবে দেশে ফিরলে প্রচলিত আইনে তাঁর ফাঁসিতে ঝুলতেই হবে।’

তিনি আরও বলেন, ‘এ দেশে জ্বালাও-পোড়াও করে কোনো লাভ নেই। যেকোনো মূল্যে নৈরাজ্য প্রতিহত করতে আমরা রাজপথে রয়েছি, থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত