Ajker Patrika

খুলনা-মাওয়া মহাসড়কে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২১: ৫৮
খুলনা-মাওয়া মহাসড়কে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার আবুল খায়ের সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় লাঠিসোঁটা নিয়ে মিছিল করে আবুল খায়ের সেতুর এক পাশে অবস্থান নেন। এ সময় সেতুর বাগেরহাট অংশে অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোল্লাহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট অহিদুজ্জামান দীপু বলেন, ‘আমাদের লোকজন প্রস্তুত রয়েছে, যাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোল্লাহাট উপজেলায় ঢুকতে না পারেন। আমাদের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেকোনো মূল্যে তাঁদের প্রতিহত করতে হবে।’

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষ ঘটনাস্থল থেকে সরে গেছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত