
কোরবানির ঈদকে সামনে রেখে বাগেরহাটের পশুর হাটগুলোতে শেষ মুহূর্তে জমে উঠেছে বেচাকেনা। জেলার বিভিন্ন হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বড় গরুর দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খামারি ও ব্যবসায়ীরা।
আজ বুধবার বিকেলে কচুয়া উপজেলার গোয়ালমাঠ গরুর হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা সামর্থ্য অনুযায়ী পশু কিনছেন। কেউ দরদাম করছেন, আবার কেউ পুরো হাট ঘুরে পশু দেখছেন। অন্যদিকে খামারিরা অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত দামের আশায়।
মোরেলগঞ্জ থেকে গরু কিনতে আসা মঈনুল ইসলাম বলেন, “সকালে কয়েকটি হাট ঘুরেও পছন্দমতো গরু পাইনি। পরে গোয়ালমাঠ হাট থেকে এক লাখ ৩৫ হাজার টাকায় একটি গরু কিনেছি।”
সরকারি চাকরিজীবী ফিরোজ শেখ জানান, তিনি আগেই লাইভ ওয়েটে দুই লাখ টাকায় একটি গরু কিনেছেন। তারপরও হাটের পরিবেশ দেখতে এসেছেন।
খামারি রুহুল আমিন বলেন, “ছোট গরুগুলো ভালো দামে বিক্রি হয়েছে। কিন্তু বড় গরুর দাম খুব কম বলছে ক্রেতারা। এতে খরচই উঠবে না।”
আরেক বিক্রেতা তাপস বৈরাগী বলেন, “বড় গরুর ন্যায্য দাম না পেলে লোকসানে পড়তে হবে। আবার এত বড় গরু এক বছর পালন করাও কঠিন।”
শুধু গোয়ালমাঠ নয়, জেলার কচুয়া, মোরেলগঞ্জ, ফকিরহাটসহ বিভিন্ন এলাকার স্থায়ী ও অস্থায়ী হাটেও একই চিত্র দেখা গেছে।
বেতাগা হাটের পরিচালক মাসুদ আরিফ বলেন, “ঈদ উপলক্ষে অতিরিক্ত হাট বসানো হয়েছে। ক্রেতার চাপও অনেক বেশি। গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলবে।”
বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাহেব আলী বলেন, “জেলার সব হাটেই ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। আশা করছি, রাতের মধ্যেই অধিকাংশ পশু বিক্রি হয়ে যাবে।”
সরকারি তথ্যমতে, জেলায় এবার কোরবানির জন্য ৭৭ হাজার ৮৮৯টি পশুর চাহিদার বিপরীতে ৮৪ হাজার ৯৬৭টি পশু প্রস্তুত করা হয়েছে। এসব পশুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে