রামপাল (বাগেরহাট): ঘূর্ণিঝড় ইয়াসের পরবর্তী প্রভাব ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানিতে আজও তলিয়ে গেছে মোংলার ১২টি গ্রাম।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাভাবিকের তুলনায় অধিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে পশুর নদীর তীরবর্তী চিলা ইউনিয়নের জয়মনি, সুন্দরতলা, কলাতলা, কাটাখালকুল, চাঁদপাই ইউনিয়নের কাইনমারী, কানাইনগর ও বুড়িরডাঙ্গার মহিদাড়া, শেলাবুনিয়া, সানবান্ধা, বিদ্যারবাহনসহ ১২টি গ্রাম।
এতে আজও পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৮ শত পরিবার। আজ দুপুরেও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ইউএনও কমলেও মজুমদার।
এদিকে আজও সুন্দরবনের দুবলারচর ও করমজলসহ বন বিভাগের বিভিন্ন এলাকা এবং স্থাপনা তলিয়ে গেছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় ও আজাদ কবির।
দুলবার চরের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, আজ বৃহস্পতিবারও স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ফুট অধিক পানিতে দুবলাসহ আশপাশ বন এলাকা তলিয়ে গেছে। তবে আজও প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে এবং সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
৪ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
৭ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
১২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
১৪ মিনিট আগে