
নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ বাগেরহাটের শরণখোলার মাদ্রাসাছাত্র আমানুল ইসলাম আরিফের (১০) এখনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে শিশুটির পরিবার।
নিখোঁজ আরিফ শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে।
ঢাকায় পোশাক কারখানায় কর্মরত আরিফের মা আরিফা বেগম জানান, তাঁর ছেলে ফতুল্লার রসূলপুর দারুন জান্নাত ইসলামিয়া মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র ছিল। গত ১১ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
আরিফা বেগম জানান, গত ৮ আগস্ট সকালে আরিফকে মাদ্রাসায় পাঠিয়ে তিনি কারখানায় কাজে চলে যান। মাদ্রাসা থেকে জানানো হয়েছে, সেদিন সে মাদ্রাসায় যায়নি। এরপর থেকে তাঁর ছেলের আর কোনো খোঁজ পাচ্ছেন না।
আরিফের নানি মিনারা বেগম জানান, গত প্রায় ১৫ দিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার নাতির কোনো সন্ধান মেলেনি।

নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
২ মিনিট আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
৪ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন আহত হন...
১৩ মিনিট আগে
পঞ্চগড়ে এক নারীর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
১৪ মিনিট আগে