বাগেরহাটের মোল্লাহাটে শিশুদের খেলা নিয়ে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (৬ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের গোলারচক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ গোলারচক গ্রামের নাসির শেখের ছেলে। তিনি ভ্যানে করে ছোলা-মুড়ি বিক্রি করতেন। অভিযুক্ত আউয়াল শেখ (২৬) একই গ্রামের নাবিউল শেখের ছেলে ও নিহত সোহাগের চাচাতো ভাই।
নিহত সোহাগের পরিবারের বরাতে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় সোহাগ শেখ ও আউয়াল শেখের সন্তানদের মধ্যে খেলা নিয়ে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য সোহাগ সব শিশুকে শাসন করে বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত ৯টার দিকে আউয়াল শেখ বাড়িতে ফিরে সন্তানকে মারধরের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন। তিনি দাউদ চৌকিদারের দোকানের সামনে গিয়ে সোহাগের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা-কাটাকাটির একপর্যায়ে আউয়াল তাঁর হাতে থাকা ছুরি দিয়ে সোহাগকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা সোহাগকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযুক্ত আউয়ালকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
৪৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
২ ঘণ্টা আগে