
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়’।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সিনেট ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় সিনেট ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্যসচিব ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, শিক্ষা ও গবেষণায় ইতিবাচক অবদানের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উচ্চশিক্ষার প্রতি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও তার বাস্তবায়নের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।
ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ ড. শামসুজ্জোহা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখা তৎকালীন আইন পরিষদের সদস্য মাদার বখ্শ, সিরাজগঞ্জের রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মাহমুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানের কথা স্মরণ করেন ভূমিমন্ত্রী। একই সঙ্গে মন্ত্রী তাঁর প্রয়াত বাবা ফজলার রহমানের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কৃতী শিক্ষার্থীদের জন্য একটি পদক প্রবর্তনে অর্থায়নের ঘোষণা দেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ক্যাম্পাসে নাগরিক সুবিধা উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞানের দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় মেধা, মনন, দক্ষতা ও যোগ্যতা নিয়ে এগিয়ে যেতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা যেন বাধাহীনভাবে অব্যাহত থাকে, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।
যুগোপযোগী উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে সরকারের আরও পৃষ্ঠপোষকতার প্রত্যাশা করেন উপাচার্য।
অনুষ্ঠানে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

ডিম ও মুরগির উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া, পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা।
৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় ছয় বছর আগে এক তরুণীকে ধর্ষণের ঘটনার মামলায় মো. রাজীব (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সোমবার রায় ঘোষণা করেন বিচারক শায়েলা শারমিন। ট্রাইব্যুনাল গঠনের পর এটি প্রথম রায়; ঘটনার ১১ মাস ১৪ দিনের মাথায় মামলার নিষ্পত্তি হয়।
১ ঘণ্টা আগে