বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির ডিম খেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সুস্থ হলে বাড়ি ফিরে যায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুন নূর বলেন, এদিন ৫৫ জন শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের ডিম খায়। তাদের মধ্যে ১১ জন শিক্ষার্থী প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করে। প্রথমে বিদ্যালয়েই তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আব্দুন নূর আরও বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, `অস্বাস্থ্যকর ডিম' খাওয়ার কারণে শিক্ষার্থীদের এ শারীরিক সমস্যা সৃষ্টি হয়েছে।
শরণখোলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ বলেন, শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ রয়েছে। অসুস্থ হওয়ার সঙ্গে ডিমের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হতে আগামীকাল থেকে তদন্ত শুরু করা হবে। তদন্তে ডিম সরবরাহে কোনো ত্রুটি বা `অস্বাস্থ্যকর ডিম' সরবরাহের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, ‘ওসাকা পাবনা’ নামের একটি প্রতিষ্ঠান স্থানীয় মুকতি নামের এক ব্যক্তির মাধ্যমে শরণখোলায় স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে। তবে তাদের কারও যোগাযোগের নম্বর স্কুল কর্তৃপক্ষ সরবরাহ করতে পারেনি।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
২১ মিনিট আগে
বহুল আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের অস্থায়ী নারী তত্ত্বাবধায়ক (ম্যাট্রন) সামছুন নাহার হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় কলেজের দারোয়ান শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও আড়াই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া...
২১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে ১২ দিন ধরে অনশন করছেন এক তরুণী। ওই তরুণীর নাম নুসরাত জাহান। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ভূয়ারপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামে আত্মহত্যা প্ররোচনার মামলায় গৃহবধূ আয়শা ছিদ্দিকা মুক্তার স্বামী, শাশুড়ি ও ননদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দেখাশোনার কেউ না থাকায় তাঁদের হেফাজতে থাকা আড়াই বছরের এক শিশু ও সাত মাস বয়সী এক নবজাতককেও কারাগারে যেতে হয়েছে।
২৭ মিনিট আগে