
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মোট ১২৭টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫০টির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াত প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাঁড়িপাল্লা প্রতীকে ৬৭,০২৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের কামরুল হুদা (বিএনপি) পেয়েছেন ৩৫,৬০৯ ভোট। অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশিত হলে আসনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।

চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে ১৪টি আসনে সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থীরা। বাকী ২ টিতে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছে।
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের সংসদীয় তিনটি আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ফলাফলে তিনটি আসনেই বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
৫ মিনিট আগে
বগুড়া-৭ আসনে (শাজাহানপুর ও গাবতলী উপজেলা) বিএনপির মনোনীত প্রার্থী মোরশেদ মিলটন বিজয়ী হয়েছেন। শাজাহানপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬০৪ জন। মোট ৭৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ধানের শীষ প্রতীকে মোরশেদ মিলটন ১ লাখ ৪ হাজার ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী
৬ মিনিট আগে
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে প্রাপ্ত ফলাফলে ১১ দলের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুরগাছ প্রতীকের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
৯ মিনিট আগে