
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাসকাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ৫৩৪ গ্রাম বা ৪৫ ভরি ১২ আনা সোনা উদ্ধার করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।
আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মাসকাট থেকে সালাম এয়ারের জিরোভি-৪০১ ফ্লাইটে চট্টগ্রামে আসেন রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদ। কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাঁর ব্যাগেজে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে ব্যাগেজের ভেতর থেকে ১০৬ গ্রাম স্বর্ণালংকার, ৪২৫ গ্রাম সোনার পিণ্ড ও তিন গ্রাম সোনার পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

নেত্রকোণার খালিয়াজুড়ীতে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলমগীর নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষের এক পক্ষে ছিলেন উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন এবং অন্য পক্ষে ছিলেন একই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা।
১১ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পর্যটক সীমান্তের বাড়ি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায়।
৪২ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব হিমেল সরকারকে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
৪৪ মিনিট আগে
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুলে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল শনিবার দুপুরে গাড়িবহর পৌঁছানোর কথা। পথসভা ও জোহরের নামাজের বিরতির সময় নিরাপত্তায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রায় ৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন।
১ ঘণ্টা আগে