
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় নিজ স্ত্রী রওশন আরাকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জলন্দা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর নুরুল ইসলাম বড়াইগ্রাম থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। আহত রওশন আরাকে (৪২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, নুরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ টাকার বিনিময়ে বিয়ে করে চাকরি নেন। পরে প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রী এ ঘটনায় অভিযোগ করলে রাসেলের চাকরি চলে যায়। এতে পুত্রবধূর ওপর ক্ষুব্ধ হন নুরুল ইসলাম।
পারিবারিক এ বিরোধের জেরে আজ সকালে রাসেলের প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর শ্বশুর নুরুল ইসলামের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূকে কোপাতে যান নুরুল ইসলাম। এ সময় স্ত্রী রওশন আরা এতে বাধা দিলে তাঁকেই কুপিয়ে গুরুতর জখম করে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।
প্রতিবেশীরা রওশন আরাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রওশন আরার ভাই জরিফ উদ্দিন বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে তাঁর বোনকে কোপানো হয়েছে। নুরুল ইসলাম প্রথমে তাঁর ছেলের বউকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় আমার বোন বাধা দিলে তাঁকে কুপিয়ে আহত করা হয়। বোনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় রওশন আরার ভাই জরিফ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

ভোলার দৌলতখানে ছাত্রদল নেতাসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রদল নেতা শাকিল হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ছাত্রদলের আহ্বায়ক হওয়ার পর থেকে এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিলেন তিনি।
৪ মিনিট আগে
সাতক্ষীরার যোগরাজপুর এলাকায় দা, লাঠি ও মশাল নিয়ে মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের মধ্যে যুবলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মোড়ল ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা অহিদ পারভেজ রয়েছেন।
৬ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে এক বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে ভিটেমাটি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘর পুনর্নির্মাণে বাধা ও হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছে পরিবারটি। প্রতিপক্ষ মালিকানার দাবি করে আদালতে মামলা চলমান থাকার কথা জানিয়েছে।
৭ মিনিট আগে
সম্প্রতি জেলা প্রশাসনের ‘ডিসি পটুয়াখালী’ ফেসবুক পেজে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সেলাই মেশিন বিতরণের একটি ছবি প্রকাশ করা হয়। পরে কলাপাড়ার নুসরাত সীমা নামের এক নারী ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে জেলা প্রশাসকের জায়গায় নিজের ছবি যুক্ত করেন। এরপর পরিবর্তিত ছবিটি নিজের ফেসবুক পেজে
৮ মিনিট আগে